সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ইবি শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বটতলা থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই, ধর্ষকদের বিচার চাই’, ‘নারীদের অধিকার, প্রতিষ্ঠা করো করতে হবে’, ‘এক দুই তিন চার, ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’-এসব স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন “চব্বিশের গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী পুরুষ সবার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের মায়েরা-বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।”

শিক্ষার্থীরা আরও বলেন, “ধর্ষকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে না। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। তাহলে কেন আমরা জীবন দিলাম? এই বৈষম্য টিকিয়ে রাখার জন্য?”

অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, “নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com