সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ধামরাইয়ে সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ঢাকার ধামরাইয়ে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে ধামরাই সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এ সময় কমিশনের সদস্যদের অনুসন্ধানে বেরিয়ে আসে সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়মের চিত্র।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে সমন্বিত ঢাকা জেলা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় খাজনা রশিদ ছাড়া জমি রেজিস্ট্রি, অফিসের নির্ধারিত সময়ের পর খাস কামড়ায় বসে জমির দলিল করা, বায়না দলিলে মূল্য বেশি থাকলেও অবৈধ সুবিধা নিয়ে রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে সাব-কাবলা দলিলে মূল্য দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ মেলে। অভিযানে দেখা যায় পূর্বের দিনের ৬৪টি দলিলের মধ্যে ১২ দলিলের কোনো খাজনার রশিদ নেই। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে সম্পূর্ণ স্বীকার না করলেও কর্মকর্তাদের সামনে আংশিক অনিয়মের কথা স্বীকার সাব-রেজিস্ট্রার মোঃ মনজুরুল ইসলাম।
ধামরাই কালামপুর সাব রেজিস্টার মনজুরুল ইসলাম জানান, অনেক সময় রিকুয়েস্ট রাখতে হয়, এটা কিছুটা অনিয়ম হয়েছে তবে আমি আসার পর এ অফিসের অনেক অনিয়ম বন্ধ করেছি।

দুদকের সমন্বিত ঢাকা জেলা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, ধামরাই সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন দলিল লেখকদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়, নামজারি বিহীন জমি দলিলসহ নানা অভিযোগ ছিল তাদের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ অভিযান পরিচালনা করা হয় ধামরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। এ সময় দুদকের কর্মকর্তারা অনিয়ম ও দুর্নীতির সন্ধান পায়। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com