মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নকল বিড়ির কারখানা, দেড় লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাগেরহাটে নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক একটি প্রতিষ্ঠানটিকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজারে ওই কোম্পানির ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময়, ১লাখ ৬০ হাজার পিচ নকল বিড়ি ও দেড়লাখ জাল ব্যান্ডরোল ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় ও নকল বিড়ি এবং রোল ধ্বংস করা হয়েছে।জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com