সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগর পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে  ১১টায় নগর পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং ৭ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com