সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নদীতে নিখোঁজের দুইদিন পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় সাতক্ষীরা নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

 

আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুইদিন পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন
কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com