বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে এক যুবকে অপহরণ করে খুঁটিতে বেঁধে নির্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪০৬ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সাংবাদিকের ভাই শাহিন আলমকে রাতের বেলা নিজ বাড়ি থেকে অপহরণ করে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেছে। ওই যুবক নাচোল উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও সাংবাদিক সোহেল রানার ছোট ভাই। এ বিষয়ে সাংবাদিক সোহেল রানা আজ রবিবার নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। নাচোল থানার ওসি সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার পর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাংবাদিক সোহেল ও তার ছোট ভাই শাহিন আলম নিজ বাড়ির পাশে খাবার পানির পাইপ মেরামত করার সময়ে একই গ্রামের ৮/১০জন সন্ত্রাসী ওই পরিবারের উপর হামলা চালিয়ে শাহিন আলমকে তুলে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মির্জাপুর বাজারের ফারুক হোসেন এর কীটনাশক দোকানের সামনে পিলারের সাথে বেঁধে রেখে শারিরিক নির্যাতন করে। খবর পেয়ে থানা পুলিশ শাহিন আলমকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে শাহিন আলমের বড়ভাই সাংবাদিক সোহেল রানা বাদি হয়ে আজ রবিবার দুপুরে একটি অভিযোগ নাচোল থানায় দাখিল করেছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com