মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের এস এস ই আর মো. সোহেল রানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন- নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম, ব্র্যাকের পিও মো. মিজানুর রহমান।
এছাড়াও প্রকল্পটির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com