সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
স্মরণ সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসর অধ্যক্ষ মাহাবুবুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল খ.ম. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেন।
স্মরণসভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে স্মরণসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত মেহেদীর আব্বার হাতে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে আহত হন নাচোল উপজেলার শিংরইল গ্রামের আ. কুদ্দুসের ছেলে মেহেদী হাসান। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। মেহেদী ঢাকায় লেখাপড়া করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com