বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নাচোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবির (অঃদঃ)। আলোচনা শেষে ৬ জন ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন কার্ড প্রদান, দুজন অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ক্রেস প্রদান করা হয়। ইমতিয়াজ কবির আরো জানান, নাচোল উপজেলায় ১৩ হাজার ২শ’ ৫৪ জন ব্যাক্তি বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com