মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। পূর্বের সকল জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এখনই সময়।
তারা আরো বলেন, সরকার পতনে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মাদক কারবারি, চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় ৬ষ্ঠ দিনেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনসহ বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com