বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে বইমেলার উদ্বোধন ও গুণীজনদের সম্মাননা প্রদান

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক :নাচোলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর একুশে বইমেলার উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম. হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ(অবসরপ্রাপ্ত), লালপুর ডিগ্রি মাদ্রাসা নাইমউদ্দিন আহম্মেদকে বিশেষ সম্মাননা ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টুকে গুনীজন সম্মাননা প্রদাণ করা হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণির লেখকদের সম্মাননা প্রদাণ করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনা কাটা করেন ও আয়োজকদের এমন মহৎ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ভাষা আন্দোলন বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com