বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে বাল্যবিয়ে নিরোধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে নিরোধ ও মাদক প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে নেজামপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাশেম ওবায়েদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান বিপ্লব। সভা সঞ্চালনা করেন নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।
সভায় নেজামপুর ইউনিয়নের ৪টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- নেজামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডল খলিল, আলিম মাদ্রাসার সভাপতি এনামুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুদ্দিন, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম, মুসলিমপুর গার্লস একাডেমির প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা শেষে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com