বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বেলা ১১টায় নাচোল রেল স্টেশন প্লার্টফর্মে ৭নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম ,মনিরুল ইসলাম, মতিউর রহমান, হেলাল উদ্দিন, নাচোল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচীব ও প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সমাজসেবক বাবুল আক্তার। এছাড়া উন্মুক্ত আলোচনা বক্তব্য রাখেক ক্রীড়া সংগঠক খাইরুল ইসলাম, ছাত্রনেতা ইউনুস আলী, সাংবাদিক আব্দুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব। বক্তারা, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাফারে ভ্রমন থেকে বিতর থাকা ও অবৈধ চেইন পুলিং প্রতিরোধে সচেতনামূলক বক্তব্য রাখেন। এছাড়া মাদক ও বাল্য বিয়েসহ, ট্রেনে ছিনতাই ও হিজরাদের অত্যাচার প্রতিরোধমূলক বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আরো বলেন, অবৈধভাবে মোটর সাইকেল প্লার্টফর্মে উঠালে ও বিনা কারনে প্লাটফর্মে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটওভার ব্রিজ এর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এছাড়া রেলের টিকিট কালোবাজারি করলে প্রমান সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রধান অতিথি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com