মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে মাছের পোনা অবমুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা।
আলোচনা শেষে মল্লিকপুর বাজার সংলগ্ন মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮৮ এফএম।
উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com