শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে মিনা দিবস উদযাপিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

বিদ্যালয়ে আনন্দদায়ক পরিবেশ, মানসম্মত শিক্ষা পাবে ছাত্র-ছাত্রী নির্বিশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা মিনা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নাচোল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com