সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নাচোল পৌরসভার আয়োজনে পৌর প্রশাসন, পৌর নাগরিক, থানাপুলিশ, আনসার-ভিডিপি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার

অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার সুফিয়া আক্তার। নাচোল পৌর এলাকায় যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে বক্তাগণ সকল যানবাহন মালিক ও পৌর নাগরিকদের প্রতি পৌর আইন মেনে চলার ও সড়কের পাশে নির্মানসামগ্রী রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান। ১৩ অক্টোবর থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com