শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোলে শিক্ষার্থীদের মাঝে দুদকের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ‘দূর্নীতিকে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চলমান রয়েছে এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছে তাদের মাঝে দুদক রাজশাহী অঞ্চল পুরস্কার বিতরণ করেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় নেজামপুর আলিম মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মাহবুব আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক একরামুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতি এনামুল হক, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নেজামপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
নাচোল উপজেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের সহযোগিতায় সততা স্টোর চালু রয়েছে। প্রতিষ্ঠান গুলো- নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, নেজামপুর উচ্চ বিদ্যালয়, নেজামপুর আলিম মাদ্রাসা, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় এবং সালালপুর দাখিল মাদ্রাসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com