শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

নাচোলে স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নাচোল মহিলা কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ- এই প্রতিপাদ্যে পরিকল্পনা সভার আয়োজন করে নাচোল উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সহযোগিতায় ছিল বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার।
স্বাগত বক্তব্য দেন-প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক এবং বাংলাদেশ হেলথ ওয়াচ, চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের কো-অর্ডিনেটর রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ।
পরিকল্পনা সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে (নাচোল) স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করেছে।
ফোরামসমূহ হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com