বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবদুল কাদেরের প্রতি সমর্থন দেয়া হয়েছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে সভায় দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ইউনিয়নগুলোর ওয়ার্ড পর্যায়ে এ-সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও পরিকল্পনা করা হয়।
সকাল সাড়ে ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন।
সভায় উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু।
সভায় উপজেলার চার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আবদুল কাদেরের প্রতি সমর্থন এবং সকলে মিলেমিশে নির্বাচনে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও সভায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com