সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে বিদেশি পর্যবেক্ষক চায় সরকার ও কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে বিদেশি পর্যবেক্ষক চায় সরকার ও কূটনীতিকদের নিরাপত্তার আশ্বাস
ফাইল ফটো

অনলাইন নিউজ: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে। এছাড়া নির্বাচনের সময় দূতাবাসগুলোর নিরাপত্তা এবং কূটনীতিকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়েও সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে নির্বাচনের সময় বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তার বিষয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আহ্বান ও আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে নেওয়া হালনাগাদ প্রস্তুতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে দেশগুলোকে পর্যবেক্ষক দল পাঠানোর জন্যও আমন্ত্রণ জানানো হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে। এছাড়া নির্বাচনের সময় দূতাবাসগুলোর নিরাপত্তা এবং কূটনীতিকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়েও সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com