বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নির্বাচন না করার ঘোষণা দিলেন ডা. রাব্বানী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী। গত শনিবার রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।
ডা. গোলাম রাব্বানী গৌড় বাংলাকে বলেন, সার্বিক বিবেচনায় দলের বৃহত্তর স্বার্থে এবং দলের ঐক্য বজায় রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালাম।
আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের এই নেতা।
নির্বাচন থেকে ডা. রাব্বানীর সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ফেসবুকে কমেন্টে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com