মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চোরাই চিনি জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পূর্বধলা উপজেলার জারিয়া বাজার থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।  জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা।  সেনাবাহিনীর এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জারিয়া বাজারে চোরাইপথে আনা ভারতীয় চিনি মজুতের সংবাদ পায় সেনাবাহিনী। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ জরিয়া গ্রামের আব্দুস শহীদের গুদামে অভিযান পরিচালনা করে।  এ সময় ওই গুদামঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের দুই হাজার ৫০০ কেজি চিনি মজুতরত অবস্থায় পাওয়া যায়।  পরে গুদামের মালিক আব্দুস শহীদ যৌথ বাহিনীর কাছে নিশ্চিত করেন, ভারতীয় এসব চিনি পূর্বধলার নাটেরকোনা গ্রামের মৃত আফসর আলীর ছেলে স্বপন মিয়া এনেছেন।

 

 

 

 

সেনা কর্মকর্তা আরও জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এদিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দকৃত চিনি পূর্বধলা থানায় রয়েছে। এখনো মামলা দায়ের করা হয়নি। সেনাবাহিনী আপডেট জানানোর পরে নিয়মিত মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com