মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে নদী ভাঙ্গনে নিঃস্ব হাজার পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত ঘর বাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছে হাজার হাজার পরিবার। তাই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্লক বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে স্থানীয়রা। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিন গেলে স্থানীয়রা জানায়, দশকের পর দশক ধরে ভাঙ্গছে হাতিয়ায় মেঘনা নদী। নদীর ভাঙ্গনে ইতিমধ্যে উপজেলার বৃহৎ এলাকা বিলীন হয়ে গেছে। নদী গহ্বরে হারিয়ে গেছে বাড়ি ঘর, ফসলের মাঠ, গাছপালা। অনেকেই বাপ-দাদার ভিটে মাটি হারিয়ে হয়েছে নি:স্ব। নদীর করাল গ্রাসে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছে নদী পাড়ের হাজার হাজার পরিবার।

যে কোন মুহূর্তে নদী ভাঙ্গনে হারাতে পারে মাথা গোজার একমাত্র সম্বল, এমন দু:চিন্তায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষদের। তাই নদী ভাঙ্গন রোধে হরনি, চানন্দী ও চেয়ারম্যান ঘাট এলাকায় দ্রুত ব্লক বাধ নির্মাণের দাবি জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি জানান, আমাদের অনেকগুলো কাজ চলমান রয়েছে। এবারের বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি বিবেচনায় নদী ভাঙ্গনকে আমরা গুরুত্ব দিচ্ছি। নদী ভাঙ্গন রোধে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাবো।

নদী পাড়ের মানুষের জীবন-মান রক্ষায় সরকার দ্রুত নদী ভাঙ্গর রোধে ব্লক বাঁধ নির্মাণের উদ্যোগে নেবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী বাসিন্দাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com