বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নৌকার পক্ষে জনমত গড়তে ডা. গোলাম রাব্বানীর গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী। শনিবার বিকাল ৪টা থেকে তিনি এই গণসংযোগ করেন।
এ সময় ইউনিয়নটির আতাহার, জামতলা, রেলবাজার, ঝিলিম বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকার ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন,

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বড় দেশগুলো যখন নাস্তানাবুদ অবস্থা তখন কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে আমাদের দেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ পরিচালনা করছেন।
তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান সদর আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সামশুদ্দিন হাজি বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, চরঅনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন আলি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com