বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুটি ট্রাক্টর আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রাক্টর আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে বুধবার ভোর ৭টা পর্যন্ত উপজেলার পাঁকা ইউনিয়নের দোভাগী ঝালপাড়া ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাক্টর দুটি আটক করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
তিনি জানান, পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা-এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৭টা পর্যন্ত দোভাগী ঝালপাড়া ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে বালুবাহী ট্রাক্টর ফেলে পালিয়ে যায় চালকরা। পরে বালুবাহী দুটি ট্রাক্টর আটক করা হয়। এসময় শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক্টর মালিকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন মোবাইল কোর্টের বিচারক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com