বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পরাধীন মনস্তাত্বিকতা থেকে বেরিয়ে আসা দরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
পরাধীন মনস্তাত্বিকতা থেকে বেরিয়ে আসা দরকার
ফাইল ফটো

স্যার ডেকে সম্মান দেখানোর রীতিটি এসেছে বৃটিশ শাসনের সময় থেকে। যখন তারা আমাদের এই উপমহাদেশ শাসন করেছে, তখন তারা আমাদের প্রভু সেজে শাসন করেছে। আমাদের পূর্ব পুরুষরা একরকম বাধ্যই হয়েই  তাদের স্যার ডাকতেন, স্যার ডাকতেন তাদের নিয়োগ দেয়া আমলা-কামলা-পুলিশ-মিলিটারি সবাইকে।

এখনো এদেশে স্যার না ডাকায় বহু জনগনের টাকায় বেতন পাওয়া কর্মচারী-কর্মকর্তা চাকুরেরা জনগনকেই নাস্তানুবাদ করেছেন এমন বহু ঘটনা সচরারচর দেখা যায়।

পরাধীন মনস্তাত্বিকতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমাদের প্রত্যেকেরই আছে আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার। সম্মান আর প্রভুভক্তির মানসিকতার মাঝে ফারাক আছে, প্রভুভক্তি আশা করা মানুষেরাও এটা মানতে শিখুক। আমরা আর কত কলোনিয়াল মানসিকতা লালনকারী প্রশাসনযন্ত্রের কাছে নিজেদের আত্মসম্মানকে বিলীন করবো?

কোন সংবিধানে আছে ডিসি সাহেবকে আমাদের ডিসি স্যার ডাকতে হবে, কোন আইনে আছে ডাক্তার সাহেবকে আমার স্যার ডাকতে হবে? কোন উন্নত সমাজে এই রীতি আছে অন্তত সেটা জানতে মন চায়।

আমার বাংলাদেশে কন্সটেবলও আশা করে তাকে লোকে স্যার ডাকুক। যে মিলিটারির সাথে তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীর কোনো সম্পর্ক নেই তাকেও তার শাসিত পরাধীন মন স্যার ডাকতে চায়। ধনী দেখলে স্যার ডাকতে হয় গরীবদের, টাই দেখলে স্যার ডাক চলে আসে লুংগিধারীর। বড় চেয়ার আমাদেরকে স্যার ডাকায়, এমনকি লেখকেরাও তাদের পাঠকের কাছে স্যার ডাক শুনে প্রীত হতে চান। এ পরাধীন মানসিকতার উত্তরাধিকার আমরা লালন করে চলেছি প্রায় তিনশ বছর ধরে।

যে পশ্চিমারা আমাদেরকে এসব শিখিয়েছিল, আমাদেরকে ভয় দেখিয়ে চুপ রেখে, আমাদের সম্পদ নিয়ে চলে যেত, তারা নিজেদের সমাজেতো এই মানসিকতা চলতে দিতে পারেনি, তাহলে আমরা কেন সেটা চালাচ্ছি? অতীতে জনগনের টাকায় চাকরিবৃত্তি করে প্রভু হওয়ার অপচেষ্টা করে সফলও হয়েছিল, আমাদের অশিক্ষা আর অনৈক্য তাদেরকে সেকাজে সহায়তা করেছিল।

(মুফদি আহমেদ ,সম্পাদক, বিডি ঢাকা ডট কম)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com