সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পুঠিয়ায় শিবপুরে কৃষকদলের কৃষক সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শিবপুর আখ ক্রয় কেন্দ্র মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক সুলতান সরকারের সন্ঞ্চালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রায়হান সরদার হিরো।

সমাবেশে আওয়ামীলীগ সরকারের সময় কৃষি পন্য উৎপাদনে সার বীজ নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন স্হানীয় কৃষকরা। তারা বলেন, বিগত সরকারের সময় সরকারি সার বীজ এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে প্রকৃত কৃষকদের বন্ঞ্চিত করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, বিএনপি নেতা শাজাহান আলী

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম সমাপ্ত বলেন, ছাত্রদের পাশাপাশি কৃষকদলের সর্বস্তরের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে। খাল খনন করে কৃষক ভাগ্য পরিবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তাকে রাখাল রাজা বলে উল্লেখ করেন।

এই সমাবেশে স্থানীয় কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষকসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com