সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পুলিশের দাবি মার্বেল খেলাকে কেন্দ্র করে হত্যা, দ্বিমত বাবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঠাকুরগাঁওয়ে তের বছর বয়সী স্কুলছাত্র নিবির শেখ হত্যার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্ত প্রসাদ পাঠক জানান, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার ওমান প্রবাসী আব্দুস ছালামের ছেলে নিবির গেল মাসের ১৮ তারিখে নিখোঁজ হয়। পরবর্তিতে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন নিবিরের মা শিল্পী খাতুন। তার পরে নিখোজ ছেলে সন্ধান পায়নি। দুদিন পর (২০ এপ্রিল) বাড়ির পাশে অর্ধগলিত নিবিরের লাশ ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিঙ্গাসাবাদে প্রতিবেশি আকাশ (১৪) (ছদ্দ নাম) সহকয়েকজনকে আটক করে পুলিশ। পরবর্তিতে তদন্তের মাধ্যমে হত্যার বিষয়টি সত্যতা পেলে আকাশকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, মার্বেল খেলাকে কেন্দ্র করেই নিবিরকে হত্যা করে আকাশ। পুলিশের সার্বিক তদন্তে উঠে আসে এ হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত নয়।

তবে নিহত নিবিরের বাবা আব্দুস ছালামের অভিযোগ পুলিশের দেয়া এমন তথ্যের সাথে দ্বিমত রয়েছে। কারন ছেলে নিবির কখনই মার্বেল খেলতো না। সে ফুটবল খেলতো। আর ছেলেকে হত্যার পর বস্তা বন্দি করে বাড়ির পাশে একাই ফেলে যাবে যা সন্দিহান। এ হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত রয়েছে। সঠিক তদন্তের দাবিও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com