সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাহশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই। আর এ তরুণ উদ্যোক্তাদের প্রমোট করছে বিসিক। ইকো ফ্রেন্ডলি বা মাদকমুক্ত ব্যবসা। বিসিক যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আশা করি, এই মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৫০টি স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com