শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পৌরসভার ১৫ নং ওয়ার্ডে ডা. রাব্বানীর উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ১ নং কলোনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে গণসংযোগ ও পথ সভা করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।

সোমবার বিকেলে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আপনাদের কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর ঞাত ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রো রেল, উড়ালসড়ক, পদ্মাসেতু, সারাদেশে মডেল মসজিদ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানাই।
১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আল মামুনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল জাব্বারসহ মো. মহিফুল ইসলাম সোহাগ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিনসহ স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com