মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

পৌষের শুরুতে উধাও শীত, কবে থেকে বঙ্গে আবার জাঁকিয়ে পড়বে ঠান্ডা?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের কারণে ধাক্কা খেয়েছিল শীত। মাসের মাঝামাঝি আবার শীতের ব্যাটিং নড়বড়ে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পর থেকে রাতের তাপমাত্রা কমবে। আবার ঝোড়ো ইনিংস খেলতে পারে শীত। তার আগে শুক্র এবং শনিবার কলকাতা-সহ রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিছু জেলায় কুয়াশার জন্যও জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চার দিন পর রাজ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার আগে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এই জেলাগুলির পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণের কয়েকটি জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ ওই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com