বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে : মেয়র আতিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৭৩ বার পঠিত

অনলাইন নিউজ : প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ রাত ১২টার মধ্যেই অপসারণের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার দুপুর আড়াইটায় ডিএনসিসির ভাটারা (সাঈদ নগর) এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা পুরো ফোর্স নিয়ে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং আমার সকল কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।’

তিনি বলেন, ‘যেহেতু এটা তিন দিনের জন্য কোরবানি। অনেকেই আজ, কাল এবং পরশুও দেবে। আমরা ধরে নিয়েছি, আজ ৯০ শতাংশ হবে। এখানে দুটি চ্যালেঞ্জ। প্রথমত, কোরবানির বর্জ্য পরিষ্কার। দ্বিতীয়ত, হাট যারা নিয়েছে তাদের হাট পরিষ্কার করা। আমরা কাজটি করছি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে সব কাউন্সিলরদেরকে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি, আমাদের সব কর্মীরা কাজ করবে।’

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটাকে ড্রেনে ফেলবেন না। ড্রেনটাকে ক্লিয়ার রাখুন।’

মেয়র বলেন, ‘এখন কিন্তু এই বৃষ্টি, এই রোদ্র। এডিস মশার জন্য কিন্তু এটাই মুখ্য সময়। আমরা যদি ড্রেন বন্ধ করে দিই তাহলে এডিস মশা বেড়ে যাবে। তাই ড্রেনকে প্রবাহিত রাখুন। ড্রেন বন্ধ থাকলে পানি উপরে উঠে যাবে।’

মেয়র বলেন, ‘নগরবাসীকে ৬ লাখ ৭০ হাজার পলিব্যাগ দেয়া হয়েছে। সেই পলিব্যাগে মাংস রেখে বর্জ্য যদি ড্রেনে ফেলে দেয়া হয় তা কিন্তু হতে পারে না। আমি এখন বিভিন্ন এলাকায় যাব। আমি এখন যাব এবং দেখব। যদি কোথাও বর্জ্য পাই সেখানে সেই বর্জ্য তো পরিষ্কার করবোই না বরং উল্টো বর্জ্য এনে ফেলে দেবো। একটি বাড়ির জন্য নগর কিন্তু শেষ হয়ে যেতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজ যে কোরবানি হবে সেগুলো রাত ১২টার মধ্যে পরিষ্কার করে ফেলবো। এটাই আমার টার্গেট। এবার তিনটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে কাজ করছি। সেগুলো হচ্ছে- করোনা, ডেঙ্গু ও কোরবানি। ১১ হাজার ৪০০ কর্মী মাঠে কাজ করবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com