সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

প্রথম রোজায় আবহাওয়া গরম না ঠান্ডা থাকবে, বৃষ্টির সম্ভাবনা আছে?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশের আকাশে আজ শনিবার সন্ধ্যায় দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে কাল রোববার হবে প্রথম রোজা। গত কয়েক বছর ধরেই রমজান মাসে গরম আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে।

কাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? এ নিয়ে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে বলেছে, আবহাওয়া থাকবে সুন্দর। সঙ্গে থাকবে প্রচুর রোদ। আর দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সাধারণ মানুষ তাপমাত্রা ৩৪ ডিগ্রি অনুভব করবেন।

কাল রাজধানী ঢাকায় কোনো ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনাও খুব কম। অর্থাৎ প্রথম রোজাটি রোদের মধ্যে দিয়েই কাটবে। কাল ঢাকায় ৩৩ কিলোমিটার গতিতে বাতাস বইবে।

রাতের দিকে তাপমাত্রা কমে ২৩ ডিগ্রিতে নেমে আসবে। কিন্তু অনুভূত হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। রাতেও বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

অ্যাকুওয়েদার জানিয়েছে, গত বছর (২০২৪) ২ মার্চ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের তুলনায় এবার ২ মার্চের তাপমাত্রা ২ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট। আর ইফতার সন্ধ্যা ৬টা ২ মিনিটে। কাল সূর্যোদয় হবে সকাল ৬টা ২০ মিনিটে। আর সূর্যাস্ত যাবে ৬টা ২ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com