বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ১৩৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ সুবিথা সম্বলিত ১৫ তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করেছেন। তিনি আজ প্রধান অতিথি হিসেবে হাইকোর্ট সংলগ্ন স্থানে নির্মিত উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভবনের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরআগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।ভবনটিতে প্রশস্ত অফিস স্পেস, মিটিং রুম, দু’টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, প্রদর্শনী স্থান, রেজিস্ট্রেশন রুম, ব্যাঙ্ক, অ্যাকাউন্টস বিভাগ, আইটি বিভাগসহ অন্যান্য সুবিধা রয়েছে।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এবং স্থাপত্য বিভাগের নকশাকৃত ভবনটিতে পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, মাল্টিপারপাস হল এবং পৃথক প্রার্থনা কক্ষ রয়েছে। টিভি লাউঞ্জ, রান্নাঘর এবং ডাইনিং হলসহ বার ভবনে শতাধিক আইনজীবী থাকার ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com