বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রয়াস-রেডিও মহানন্দা-গৌড় বাংলা ও পিএফটিআইয়ে’র পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার সকালে জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলা ও ্রপয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’র পক্ষ থেকে জেলা শহরের বেলেপুকুর থেকে প্রভাতফেরি বের করা হয়। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দীন সজল, সিনিয়র সহকারী পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কণিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও তানভির আহমেদ রিয়াদ, দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, শাহরিয়ার শিমুলসহ এই চার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রভাত ফেরি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, প্রয়াসের জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দীন সজল ও সিনিয়র সহকারী পরিচালক আলেয়া ফেরদৌস। বক্তারা দ্বয় ভাষা শহীদদের এবং ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকলের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com