বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ফেনীর দাগনভূঞাঁয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ,আনসার সদস্য আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫৯৭ বার পঠিত

ফেনী সংবাদদাতা: ফেনীর দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পর পর দু’টি ককটেল বিস্ফোরণ হয়েছে।শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বরত আরিফুল নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর কেন্দ্রে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ভোটকেন্দ্রের অদূরে এক কাউন্সিল প্রার্থীর সমর্থকদের লাঠির আঘাতে তারেক হোসেন ও সুজন নামে আরও দু’জন আহত হয়েছেন।এ বিষয়ে দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিল প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বাংলানিউজকে বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিল উট পাখি প্রতীকের অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।জিয়াউল হক নামের আরেক কাউন্সিল প্রার্থী জানান, ভোটকেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার সুরুজ মিয়া জানান, তাকে ও তার বাবা-মাকে মারধর করা হয়েছে।ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের বিষয়টি  নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।  ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন  বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com