সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বগুড়াতে করোনায় কাজ না থাকায় অর্থ সঙ্কটে দিনমজুরের আত্মহত্যা

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় আর্থিক সঙ্কটে পড়ে বগুড়া সদর উপজেলায় রুবেল মিয়া নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্বজনরা বুঝতে পেরে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন দিনমজুর ছিলেন। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে নিয়ে তার পরিবার। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন হয়ে পড়েন। এতে তার পরিবারের অভাব দেখা দেয়। শুরু হয় পারিবারিক অশান্তি। শুক্রবার গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রুবেল।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com