
বিডি ঢাকা ডেস্ক
বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে মিজানুর রহমান মিজুকে সভাপতি ও শামসুজ্জামান বাবুকে সাধারণ করে জেলা কমিটি ঘোষণা করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন।রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলী সদস্য প্রফেসর ড. আবুল কাশেম।
আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাচিপ সভাপতি ডা.গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু,নাচোল শাখার সভাপতি মশিউর রহমান বাবু , জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন। সূচনা বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু।সম্মেলনের সঞ্চালানয় ছিলেন জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক।