শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বন্যার্তদের সহায়তার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২১৬ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বন্যার্ত, অসহায়, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা করেছে বিএনপি। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহব্বায়ক কমিটির আহাব্বায়ক মো. গোলাম জাকারিয়া। সভাপতিত্ব করেন জেলা আহব্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির আহবায়ক ওবাইদুল হক পাঠান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহাব্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো: রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মো. হায়াতউদ্দৌলাহ, গোমস্তাপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য মো. বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি আহাব্বায়ক কমিটির সদস্য মো. বাবর আলী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বন্যার্ত, অসহায়, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার লক্ষে বিভিন্ন বিষয় ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ে আলোচনা ও করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা বিএনপির আহব্বায়ক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com