বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চ’র উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যান্সার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চ (BSLCTR) এর উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যান্সার কনফারেন্স-২০২৪ আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ এ.কে. আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ ফজল করিম, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা

লিভার ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। এই সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com