মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বানিজ্য সম্প্রসারনের লক্ষে বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ
স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান। এসময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) হারুনুর রশিদ।

 

 

শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে বানিজ্যিক সংশিষ্টদের সাথে এ মত বিনিময় সভা করেন তিনি।

 

বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) সজিব নাজিরের সভাপতিত্বে এ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী  নাজিব হাসান,  পোর্ট থানা ওসি রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন,  দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক  মোঃ মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের সভাপতি মতিয়ার রহমান, বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মামুন সিকদার ,ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি,  স্থলবন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক সহ বানিজ্যিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মী ও  গণমাধ্যম কর্মীরা।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারনর ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে নানান বাঁধা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহবান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীলের আশ্বাস দেন।

 

সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com