বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলা একাডেমি চলতি বছরের ৮টিপুরষ্কার ২০২৫ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
বাংলা একাডেমি চলতি বছরের ৮টিপুরষ্কার ২০২৫ ঘোষণা
ফাইল ফটো

বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কৃতদের ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলা একাডেমি।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন—

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা (ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন খসরু চৌধুরী (প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান (বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান (বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান (অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন (অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন সফিক ইসলাম (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন দুইজন। তারা হলেন—

(১) সুব্রত বড়ুয়া (কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে)। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। (২) অনূর্ধ্ব ৪৯ বছর বয়সি লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com