সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাগমারায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে আসাদুজ্জামান আসাদ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার শারীরিকভাবে অসুস্থ। স্থানীয় সরকার বিভাগের অনুমতিক্রমে শারীরিক সু-চিকিৎসার জন্য ভারতে গমন করবেন অনিল কুমার সরকার।

অনিল কুমার সরকারের অনুপস্থিতিতে উপজেলা পরিষদের কার্যক্রম সচল রাখতে রোববার আনুষ্ঠানিক ভাবে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্বভার প্রদান করা হয়। ২৫ সেপ্টম্বর ২০২২ তারিখ হতে আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আসাদুজ্জামান আসাদ প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

গত ৭ সেপ্টম্বর তারিখের এক স্মারকে এই আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষতির এ সংক্রান্ত একটি অফিস আদেশে আসাদুজ্জামান আসাদকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com