মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাঘাইছড়িতে আগুনে পুড়ে গেছে সামাজিক সেবা প্রদান প্রকল্প কার্যালয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোয়াটারে ভয়াবহ আগুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যালয়সহ আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালকের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনের বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালানো হয়। পরে আগুন পুরোপুরি নিভাতে যোগ দেয় দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিস দল। প্রায় ১ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার সময় বাড়ি ও কার্যালয়ে কেও না থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনে সূত্রপাত হয়। আর মুহূর্তে আগুন কার্যালয়ের চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস টিমের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, দেশের সর্ব বৃহত্তর উপজেলা এখনো কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের জোর জানিয়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com