সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বারঘরিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব মো. মুখলেসুর রহমান বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ২২ হাজার ২৭৫ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ৩২৫ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৩ হাজার ৯৫০ টাকা।
চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. আফজাল হোসেন, মো. কালু উদ্দীন, সবুজ মিঞা, সবর আলী, নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি, মোসা. রেবেকা বেগম, ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন, মোসা. আইরিন বেগম, কারিগরি প্রশিক্ষক, উপজেলা সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বারঘরিয়া ইউনিয়নসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com