রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বারিন্দ মেডিকেল কলেজের অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. রাব্বানী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. গোলাম রাব্বানী। কলেজটিতে তিনি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
জানা গেছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে এবং গত ১৫ জুলাই অনুষ্ঠিত রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের গভর্নিং বডির সভায় অনুমোদন সাপেক্ষে ডা. গোলাম রাব্বানীকে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বারিন্দ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রাব্বানী বলেন, সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর ২০১৪ সালে রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি। পরে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাই। এরপর অধ্যাপক পদে পদোন্নতি পেলাম। এজন্য হাজারো শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর প্রতি। এছাড়া কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাদেরকে, যাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমি এখানে আসতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com