বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বালিয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ডা. রাব্বানীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিমুলতলা বেলতলা মোড়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
ডা. গোলাম রাব্বানী জানান, উপকারভোগী রোগীদের খুশি ও আনন্দের অভিব্যক্তিতে আমি খুবই আনন্দিত। বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ সুনিশ্চিতকরণের যে প্রয়াস সেখানে আমার এই ফ্রি চিকিৎসা সেবা যদি কিঞ্চিত পরিমাণ অবদান রাখতে পারে তাতেই আমি খুশি। এলাকার গরিব দুখি অসহায় মানুষের সুবিধার্থে মাঝেমধ্যেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কেউ যদি তার এলাকায় এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করতে চান তবে আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন- বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেরাজুল চৌধুরী, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ। অন্যদের মধ্যে মোসা. দিবা, মোসা. লাইলি, মো. দুলাল, মো. মুসা, সেলিম উদ্দিন, হোসেন আলী, মো. আব্দুল আহাদ, আব্দুল মমিন ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com