সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

চাঁপাই খবর

 

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গায় সমাবেশ করেছে বিএনপি। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মো. আতাউল হক কমল, জেলা যুবদলের আহ্বায়ক মো. তাবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেলসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন- গত ১৫ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সারাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন, জুলুম নির্যাতন করেছে। তারা কথা বলার অধিকার হরণ করেছিল। সর্বশেষ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের নামে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকার নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করেছে। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com