শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাল্যবিয়েকে জিরো টলারেন্স ঘোষণা সদর ইউএনও’র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি বাল্যবিয়েকে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং নারী বলে অবহেলা না করে তার ভালো কাজগুলোকে সমর্থন দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিক, সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন।
তাছমিনা খাতুন বলেন- “আমি নারী বলে হয়তো মনে হতে পারে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব না। কিন্তু না, আমি আমার সবটা দিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে নিরাশ করবেন না। আপনাদের বাড়িতে যেমন বোন আছে, তেমনি আমাকে বোন ভেবে সহযোগিতা করবেন। আমি যেন নিরাশ হয়ে না পড়ি।”
বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন- “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান উপস্থিত ছিলেন।
মোছা. তাছমিনা খাতুন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্যদিয়ে চাকরিজীবন শুরু করেন। এরপর নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং বাগেরহাটের কচুয়ায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনের পর গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
এক কন্যাসন্তানের জননী তাছমিনা খাতুনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর। তার স্বামী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com