বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে গ্রামপুলিশরা অংশগ্রহণ করেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ফোকাল পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র গ্রন্থাগারিক ও সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা গ্রামে বাস করেন, গ্রামের মানুষ সম্পর্কে আপনাদের ধারণা অনেক বেশি। আপনারা খেয়াল রাখবেন, নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও আপনাদের ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com